০১ অক্টোবর ২০২৬, ১৩:১৫

ই-মেইল ও দুই শিক্ষকের হোয়াটসঅ্যাপ নম্বর পাঠাতে সরকারি কলেজগুলোকে সময় বেধে দিল মাউশি

মাউশি  © ফাইল ফটো

সরকারি কলেজগুলোর সঙ্গে দ্রুত যোগাযোগ এবং জরুরি চিঠিপত্র পাঠানোর সুবিধার্থে দেশের সব সরকারি কলেজের সক্রিয় ই-মেইল ঠিকানা চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। পাশাপাশি অধ্যক্ষসহ বিকল্প আরও একজনের সচল মোবাইল নম্বরও (হোয়াটসঅ্যাপ) দিতে বলা হয়েছে। 

বুধবার (১ অক্টোবর) মাউশির সরকারি কলেজ শাখা-১ থেকে এ সংক্রান্ত চিঠি সব সরকারি কলেজের অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, মাউশির কলেজ শাখার চিঠিপত্র বিভিন্ন সরকারি কলেজে জরুরি ভিত্তিতে পাঠাতে সংশ্লিষ্ট কলেজের ই-মেইল ঠিকানা এবং অধ্যক্ষসহ বিকল্প একজনের মোবাইল নম্বর (হোয়াটসঅ্যাপ) অধিদপ্তরে থাকা প্রয়োজন। আপনার কলেজের সক্রিয় ই-মেইল এবং অধ্যক্ষসহ বিকল্প একজনের সচল মোবাইল নম্বর (হোয়াটসঅ্যাপ) আগামী ৭ কর্মদিবসের মধ্যে সরকারি কলেজ শাখা-১-এর সহকারী পরিচালক মো. ইকরামুল কবির বরাবর প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।