২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৩
সব সরকারি কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব সরকারি কলেজকে চলমান ক্লাস রুটিন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে পিডিএফ ও ওয়ার্ড ফাইলে রুটিন পাঠাতে হবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক নোটিশে এ তথ্য জানা যায়।
নোটিশে বলা হয়েছে, মাউশির আওতাধীন সব সরকারি কলেজের অধ্যক্ষদের নিজ নিজ কলেজের চলমান ক্লাস রুটিন পিডিএফ ও ওয়ার্ড ফাইল আকারে প্রস্তুত করতে হবে। রুটিনে বাংলা ইউনিকোড এবং ইংরেজি লেখার ক্ষেত্রে Times New Roman ফন্ট ব্যবহার করতে হবে।
এতে বলা হয়, প্রস্তুত করা ক্লাস রুটিন আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে মাউশির dshegovtcollege1@gmail.com ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। বিষয়টি অতীব জরুরি।
নির্ধারিত সময়ের মধ্যে ক্লাস রুটিন পাঠানো নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।