মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতীব জরুরি নির্দেশনা
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং এর অধীন অফিস-সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের রাজস্বখাতে কর্মরত সব পর্যায়ের নন- ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের (শিক্ষক ব্যতিত) পূর্ণাঙ্গ তথ্যাদি অনলাইনে আপলোডপূর্বক পিডিএস বা তথ্যাদি হালনাগাদ করতে বলা হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি অতীব জরুরি বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং অধিদপ্তরাধীন অফিস-শিক্ষাপ্রতিষ্ঠানের রাজস্বখাতে কর্মরত সব পর্যায়ের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণাঙ্গ তথ্যাদি অনলাইনে আপলোডপূর্বক পিডিএস বা তথ্যাদি হালনাগাদ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অনলাইনের সংরক্ষিত তথ্য বা পিডিএস থেকে তথ্যাদি নিয়ে নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের একটি জ্যেষ্ঠতার ডাটাবেজ তৈরির কাজ চলমান রয়েছে।
অন্য খবর: একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
এ অবস্থায়, জ্যেষ্ঠতার ডাটাবেজ তৈরির লক্ষ্যে অধিদপ্তর ও অধিদপ্তরাধীন অফিস সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের রাজস্বখাতে কর্মরত সকল পর্যায়ের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদেরকে (শিক্ষক ব্যতিত) আগামী ১৫ কর্মদিবসের মধ্যে তাঁদের পূর্ণাঙ্গ তথ্যাদি বাধ্যতামূলকভাবে অনলাইনে আপলোডপূর্বক পিডিএস বা তথ্যাদি হালনাগাদ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।