সব স্কুল-কলেজে ১৫ খেলা ও ২১ সহশিক্ষা-সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দিল মাউশি
দেশের সব স্কুল-কলেজে ১৫ ধরনের খেলা ও ২১ ধরনের সহশিক্ষা-সাংস্কৃতিক পরিচালনার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অধিদপ্তরের উপপরিচালক প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া ও সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম অ্যাকাডেমিক শিক্ষার পরিপূরক হিসেবে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি ক্রীড়া ও সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ করলে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত হবে। এ লক্ষ্যে মাউশির আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এতে আরও বলা হয়, ক্রীড়া ও সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম সারা বছরই চলমান থাকবে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা অ্যাকাডেমিক কার্যক্রমের সাথে সমন্বয় করে ক্রীড়া ও সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম সুবিধাজনক সময়ে বাস্তবায়ন করবে। এ কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বয়েজ স্কাউট, রোভার স্কাউট, গার্ল গাইডস, বিজ্ঞান ক্লাব, বিতর্ক ক্লাব, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষাক্লাব ইত্যাদি কার্যক্রম পরিচালনায় যথাযথ গুরুত্ব দিতে হবে।
খেলাধুলা, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমের তালিকা: