সরকারি হচ্ছে আরও এক কলেজ
ভোলা জেলার সদর উপজেলাধীন নাজিউর রহমান কলেজ জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দুই সদস্যের পরিদর্শন কমিটি গঠন করা হয়েছে। বরিশাল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পরিচালক ও উপপরিচালককে নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ভোলা জেলার সদর উপজেলাধীন ‘নাজিউর রহমান কলেজ’ জাতীয়করণের জাতীয়করণের লক্ষ্যে গঠিত পরিদর্শন কমিটিকে জরুরি ভিত্তিতে প্রতিষ্ঠানটি পরিদর্শন করতে হবে। এ সময় কলেজটির সার্বিক তথ্য ও আর্থিক সংশ্লেষ সংগ্রহ করতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা-মোকদ্দমা রয়েছে কি না, সে বিষয়েও তথ্য দিতে হবে।
এতে বলা হয়, মামলা-মোকদ্দমার বিষয়ে মাউশির আইন উপদেষ্টার মতামত এবং প্রতিষ্ঠান প্রধানের অঙ্গীকারনামা সংগ্রহ করে এসব তথ্যের ভিত্তিতে তিন প্রস্থ প্রতিবেদন প্রস্তুত করতে বলা হয়েছে। প্রতিবেদনটি মাউশির কলেজ-১ শাখার সহকারী পরিচালক বরাবর দাখিল করতে হবে।
পরিদর্শনকারী কর্মকর্তারা বিধি অনুযায়ী টিএ-ডিএ প্রাপ্য হবেন বলেও চিঠিতে জানানো হয়েছে।
চিঠির বিস্তারিত দেখুন এখানে