পদোন্নতি পেলেন ২৯৫ শিক্ষক, এমপিও সংশোধন ১৩৫৪ জনের
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত ১ হাজার ৩৫৪ শিক্ষক কর্মচারীর এমপিও সংশোধন হয়েছে। এছাড়া পদোন্নতি দেওয়া হয়েছে কলেজ পর্যায়ের ২৯৫ শিক্ষককে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত মাউশির এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নথি অনুযায়ী, এমপিও সংশোধন হওয়া ১ হাজার ৩৫৪ জনের মধ্যে স্কুলের ১ হাজার ১৯১ এবং কলেজের ১৬৩ জন শিক্ষক-কর্মচারী। স্কুল পর্যায়ে এমপিও সংশোধন হওয়া শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৪২, চট্টগ্রামের ৪২, কুমিল্লার ৯৭, ঢাকার ১৩৩, খুলনার ৯৮, ময়মনসিংহের ২৮০, রাজশাহীর ১৯৬, রংপুরের ২৮৭ এবং সিলেটের ১২ জন। এছাড়া অফলাইনে আবেদনকারীদের মধ্যে ৪ জনের এমপিও সংশোধিত হয়েছে।
অন্যদিকে, কলেজের ১৬৩ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ২৬, চট্টগ্রামের ১৩, কুমিল্লার ১৩, ঢাকার ২১, খুলনার ২৩, ময়মনসিংহের ৩, রাজশাহীর ৪৫, রংপুরের ১৩ এবং সিলেটের ৬ জন রয়েছেন।