০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯

নতুন এমপিও-বিএড স্কেল-উচ্চতর গ্রেড পেলেন ১২ হাজার ৫৫৫ জন, তালিকা দেখুন এখানে

শ্রেণিকক্ষে শিক্ষক  © টিডিসি সম্পাদিত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত ১২ হাজার ৫৫৫ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত, বিএড স্কেল, উচ্চতর গ্রেড, পদোন্নতি পেয়েছেন। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে প্রাপ্ত নথি বলছে, এমপিও কমিটির সভায় স্কুলে নতুন এমপিওভুক্ত হয়েছেন ৩৭৮ শিক্ষক-কর্মচারী। কলেজে এ সংখ্যা  ২৬৩ জন। বিএড স্কেল পেয়েছেন ৩ হাজার ৯৫ জন। উচ্চতর গ্রেড পেয়েছন ২ হাজার ৩৭১ জন। এর মধ্যে স্কুলের ২ হাজার ৮০ এবং কলেজের ২৯১ জন।

পদোন্নতি পেয়েছেন ২৯৫ জন। তারা সবাই স্কুলে কর্মরত। এমপিও সংশোধন হয়েছে ১৩৫৪ জনের। এর মধ্যে স্কুলের ১ হাজার ১৯১ এবং কলেজের ১৬৩ জন। ইনডেক্স ডিলেট করেছেন ৮০৫ জন। এর মধ্যে স্কুলের ৬৭০ এবং কলেজের ১৩৫ জন। এরিয়া বিল পেয়েছেন ৩ হাজার ৯৯১ জন। এর মধ্যে স্কুলের ৩ হাজার ৪১৫ এবং কলেজের ৫৭৬ জন। এছাড়া স্কুলের তিনজন শিক্ষক বদলি হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে।