নজরুল বর্ষ ঘিরে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য কর্মসূচি নির্ধারণ করল মন্ত্রণালয়, বাস্তবায়নে মাউশির নির্দেশনা
নজরুল বর্ষ উপলক্ষ্যে দেশব্যাপী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। এ আয়োজনের জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্ধারিত নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) এক চিঠিতে এ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দিয়েছে মাউশি। চিঠিটি মাউশির সব অঞ্চলের পরিচালক, মাধ্যমিক শাখার উপপরিচালক ও সব জেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত নজরুল বর্ষ উপলক্ষ্যে দেশব্যাপী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করতে হবে। আয়োজনের লক্ষ্যে এ সংক্রান্ত নির্দেশিকা প্রেরণ করা হলো। নির্দেশিকা অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
নির্দেশিকা দেখুন এখানে