শুরু হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ, উপজেলার ৫ মাঠের তথ্য দেওয়ার নির্দেশ মাউশির
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ আয়োজনকে সামনে রেখে দেশের প্রতিটি উপজেলায় পাঁচটি করে মাঠ প্রস্তুত আছে কি না, সেই তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
রবিবার (৩০ আগস্ট) মাউশির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক অধ্যাপক মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ আয়োজনের জন্য প্রতিটি উপজেলায় পাঁচটি মাঠ প্রস্তুত আছে কি না, তা মাধ্যমিক/থানা শিক্ষা কর্মকর্তাদের সরেজমিনে পরিদর্শন করতে হবে। পরিদর্শনের পর এ বিষয়ে সঠিক প্রতিবেদন আঞ্চলিক পরিচালকের মাধ্যমে sports.phy2023@gmail.com ই-মেইলে পাঠাতে হবে। ।
নির্দেশনাটি বাস্তবায়নের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক, উপপরিচালক (মাধ্যমিক) এবং সব জেলার জেলা শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।