২১ আগস্ট ২০২৬, ১১:৪২

১৯ কলেজ জাতীয়করণের প্রস্তাব, তালিকা দেখুন এখানে

মাউশি লোগো   © টিডিসি সম্পাদিত

দেশের বিভিন্ন জেলার ১৯টি কলেজ জাতীয়করণের প্রস্তাব পেয়েছে সরকার। এসব প্রতিষ্ঠান জাতীয়করণের প্রক্রিয়া এগিয়ে নিতে সম্ভাব্যতা যাচাইসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

তাই কলেজগুলোর সরকারিকরণ কার্যক্রম কতদূর এগিয়েছে, তা জানিয়ে প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এইসব কলেজের তথ্য যাচাই-বাচাই করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি)।

এ বিষয়ে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক শীর্ষ কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কলেজগুলোকে জাতীয়করণের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে তথ্য পাঠানো হয়েছে। আমরা তা যাচাই-বাচাই করে দেখছি। 

আরও পড়ুন: প্রথম বদলির পর দ্বিতীয়বার সুযোগ, কী আছে বিজ্ঞপ্তিতে

চিঠিতে জানানো হয়েছে, জাতীয়করণের লক্ষ্যে শহীদ জিয়া ডিগ্রী কলেজ; শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ, বরিশাল; আগ্রাবাদ মহিলা কলেজ, চট্টগ্রাম; সৈয়দ আবুল হোসেন কলেজ; মাদারীপুর; গোপালপুর ডিগ্রী কলেজ, নাটোর; আবদুল করিম মৃধা কলেজ, পটুয়াখালী; হাজী ওয়াহেদ-মরিয়ম কলেজ, সিরাজগঞ্জ; বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ, বরিশাল; মহাস্তান মহীসওয়ার ডিগ্রি কলেজ, বগুড়া; নবকাম পল্লী কলেজ, ফরিদপুর; করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজ, ভোলা; কাজী সালিমা হক মহিলা কলেজ, মাগুরা ও আমিনুর রহমান ডিগ্রী কলেজ, মাগুরা। 

এছাড়াও কাশিনাথপুর মহিলা ডিগ্রি কলেজ, বেড়া, পাবনা; ঈশ্বরদী মহিলা কলেজ, ঈশ্বরদী, পাবনা; সেলিম রেজা হাবিৰ ডিগ্রী/অনার্স কলেজ, সুজানগর, পাবনা; সুজানগর নিজাম উদ্দিন আসগর আলী ডিগ্রী কলেজ, সুজানগর, পাবনা; কালিয়াকৈর কলেজ, কালিয়াকৈর, গাজীপুর এবং আব্দুর রহমান ডিগ্রী কলেজ, নবপঠিত দক্ষিণ গফরগাঁও, ময়মনসিংহ।