০১ আগস্ট ২০২৬, ১৮:০৬

শিক্ষকদের বদলি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে চান মাউশি ডিজি

মাউশি ডিজি  © ফাইল ছবি

সরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকদের বদলি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আঞ্চলিক কার্যালয়গুলোর মাধ্যমে পরিচালিত হোক—এমনটি চান সংস্থাটির মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

শনিবার (০১ আগস্ট) দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে নিজের এ অভিমত ব্যক্ত করেন অধ্যাপক সোহেল।

মাউশি ডিজি জানান, ‘শিক্ষকদের বদলির বিষয়টি অনেক বড় ব্যাপার। এ কাজ করতে গিয়ে আমরা নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে পারছি না। তাদের বদলির বিষয়টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে সম্পন্ন হলে ভালো হত।’