শিক্ষকদের জুলাই মাসের বেতন নিয়ে সবশেষ যা জানাল মাউশি
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন এবং আইবাস থেকে তথ্য এজি অফিসে পাঠানোর তারা বেতন-ভাতা পাবেন।
বুধবার (২৯ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের চেষ্টা থাকবে আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়ার। সদিচ্ছা থাকলেও মন্ত্রণালয়ের অনুমোদন দিতে দেরি হলে বেতন ব্যাংকে পাঠাতেও দেরি হয়ে যায়।’
মাউশির এ পরিচালক আরও বলেন, ‘আমরা প্রতিনিয়ত শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করছি। তারা যেন দ্রুত বেতনের প্রস্তাব অনুমোদন করেন সেজন্য চেষ্টা চলছে। জিও জারি হওয়ার পরপরই বেতন ব্যাংকে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।’
জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠানপ্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।