১২ জুলাই ২০২৬, ১৭:১২

দেশের সব সরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য মাউশির নতুন নির্দেশনা

মাউশি  © লোগো

দেশের সব সরকারি কলেজের শিক্ষক ও কর্মচারীদের নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার (৯ জুলাই) মাউশির উপ-পরিচালক (কলেজ-১) মো. নুরুল হক সিকদার স্বাক্ষরিত এক নোটিশে এই নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, ‌‌‘‘সকল সরকারি কলেজে কর্মরত শিক্ষক কর্মকর্তা/কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে যথাসময়ে নিয়মিত উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’’

নোটিশের অনুলিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সকল আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ও সরকারি কলেজ অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।