২৭ জুন ২০২৬, ১৪:২৬

এক বছরের বেতন-ভাতার চেক ছাড় বৌদ্ধ ও সংস্কৃত টোল প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের

মাউশি  © সংগৃহীত

বেসরকারি বৌদ্ধ এবং সংস্কৃত টোল শিক্ষাপ্রতিষ্ঠানের অনুদানভুক্ত শিক্ষক-কর্মচারীদের এক বছরের বেতন-ভাতার চেক ছাড় হয়েছে। এসব শিক্ষকদের বেতন বাবদ চারটি চেক অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

শনিবার (২৭ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের জুন মাস থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত এক বছরের বেতন-ভাতা বাবদ অর্থের চারটি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতন-ভাতা উত্তোলন করা যাবে।