২৩ মে ২০২৬, ১৩:১০

বিসিএস: অধ্যাপক পদে পদন্নোতির দৌড়ে আরও ১১৮ জন, তালিকা দেখুন এখানে

মাউশি লোগো  © সংগৃহীত

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপক পদে পদোন্নতির জন্য বিষয়ভিত্তিক খসড়া তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রকাশিত তালিকায় ১১৮ জন শিক্ষা ক্যাডার কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা ১৪তম থেকে ২৩তম এবং ২৫তম বিসিএস ব্যাচের কর্মকর্তা।

শনিবার (২৩ মে) মাউশির ওয়েবসাইটে এ খসড়া তালিকা প্রকাশ করা হয়। এতে বিভিন্ন বিষয়ের সহযোগী অধ্যাপকদের নাম অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া তালিকাভুক্ত কোনো কর্মকর্তা মৃত্যুবরণ করে থাকলে বা চাকরি থেকে অব্যাহতি নিয়ে থাকলে সে সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের মাধ্যমে জানাতে বলা হয়েছে। অধিদপ্তরের তালিকায় যেসব সহযোগী অধ্যাপকের নামের পাশে এসিআর নেই বলে মন্তব্য রয়েছে, তাদের ৭ জুনের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে এসিআর জমা দিতে বলা হয়েছে।

খসড়া তালিকায় বলা হয়েছে, কোন কর্মকর্তার নাম না থাকলে বা বর্তমান কর্মস্থল, পদোন্নতি ও পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানের তারিখ ভুল থাকলে প্রমাণের কাগজপত্রসহ আগামী ৭ জুনের মধ্যে সরাসরি অধিদপ্তরের ddgovtcollege@gmail.com ঠিকানায় আবেদন করতে হবে।

তালিকা দেখুন এখানে