১৯ মে ২০২৬, ১৫:০৪

৪ জুনের মধ্যে স্কুল-কলেজ ও শিক্ষা অফিসকে বাজেটের তথ্য পাঠানোর নির্দেশ

মাউশি  © টিডিসি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব অফিস, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট চূড়ান্ত করতে চাহিদাপত্র চেয়েছে সরকার। সোমবার (১৮ মে) এক অফিস আদেশে আগামী ৪ জুনের মধ্যে গুগল ফরম পূরণ করে এ তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাউশি। একইসঙ্গে, নির্ধারিত সময়ের মধ্যে বাজেট চাহিদা না পৌঁছালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বাজেট বরাদ্দ থেকে বঞ্চিত হতে পারে বলে সতর্ক করেছে অধিদপ্তর। 

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dshe.gov.bd) থেকে দেওয়া ‘ছক’ (১১ পাতা) সংগ্রহ করে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের চাহিদা প্রস্তুত করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন অফিস, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বাজেট সংক্রান্ত তথ্য ৪ জুন মধ্যে সংশ্লিষ্ট গুগল ফরম পূরণ করে সাবমিট করার জন্য বলা হলো। 

এতে আরও বলা হয়, প্রয়োজনীয় তথ্য নির্ধারিত তারিখের মধ্যে সাবমিট করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান বাজেট বরাদ্দ থেকে বঞ্চিত হতে পারে এবং সেক্ষেত্রে উদ্ভূত পরিস্থিতির জন্য এ অধিদপ্তর কোনো দায়-দায়িত্ব বহন করবে না।

গুগল লিংকগুলো হলো:

আঞ্চলিক অফিসগুলোর জন্য: https://forms.gle/bFZiXT6XizScFndEA

জেলা শিক্ষা অফিগুলোর (ডিইও) জন্য:  https://forms.gle/QZDgpeoRUM1W57mn6

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসগুলোর (ইউএসইও) জন্য: https://forms.gle/wEkgJtcmsamzBUTm9

সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়গুলোর (টিটিসি) জন্য: https://forms.gle/oGZaRtQJBy8ewu789

সরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোর জন্য: https://forms.gle/FqTcQXdCi52mT4z6A

সরকারি মহাবিদ্যালয়গুলোর জন্য: https://forms.gle/AgKF5x7TosXdi6udA

সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর জন্য: https://forms.gle/53ajMtUrlarNapfc7

সরকারি স্কুল এন্ড কলেজগুলোর জন্য: https://forms.gle/QZJk1tJ7h4Z41SA09  

বিজ্ঞপ্তি দেখুন এখানে