১৮ মে ২০২৬, ১৮:১৪
অধ্যাপক পদে পদোন্নতির জন্য ১২৬৭ শিক্ষকের তালিকা প্রকাশ, দেখুন এখানে
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপক পদে পদোন্নতির জন্য ১ হাজার ২৬৭ জন শিক্ষকের বিষয়ভিত্তিক খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার (১৮ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে তালিকায় থাকা তথ্য সংশোধন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশনাও দিয়েছে অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিদপ্তরের তালিকায় যেসব সহযোগী অধ্যাপকের নামের পাশে এসিআর নেই বলে মন্তব্য রয়েছে, তাদের ৩ জুনের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে এসিআর জমা দিতে বলা হয়েছে। এছাড়া কোন কর্মকর্তার নাম না থাকলে বা বর্তমান কর্মস্থল, পদোন্নতি ও পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানের তারিখ ভুল থাকলে প্রমাণের কাগজপত্রসহ আগামী ৩ জুনের মধ্যে সরাসরি অধিদপ্তরের উপপরিচালক (কলেজ-১) এর দপ্তরে জমা দিতে হবে।
তালিকা দেখুন এখানে