৯ম শিক্ষক নিয়োগ নিয়ে মাউশি ও আঞ্চলিক কার্যালয়ের দুই চিঠি
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হয়েছে। শূন্য পদের সঠিকতা যাচাইয়ে তিন অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। এ চিঠির আলোকে অধিদপ্তরগুলো সংস্থাগুলোর আঞ্চলিক কার্যালয়কে পদের সঠিকতা যাচাইয়ে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠির আলোকে আঞ্চলিক কার্যালয় থেকে জেলা এবং উপজেলা শিক্ষা অফিসারদের পদের সঠিকতা যাচাই করে তা পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (১১ মে) মাউশির সহকারী পরিচালক-২ এস এম মোসলেম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সব আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে। মাউশির নির্দেশনা অনুযায়ী আজ সোমবারই এ বিষয়ে জেলা এবং উপজেলা শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে।
মাউশির পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) কর্তৃক ৯ম এনটিআরসিএ (শিক্ষক) নিয়োগ বিজ্ঞপ্তির লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ই-রিকুজিশনের মাধ্যমে সংগৃহীত শূন্য পদের প্রাপ্যতা সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী সঠিক আছে কিনা তা যাচাইকরণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে। ই-রিকুইজিশনে উল্লিখিত শূন্য পদের প্রাপ্যতা সর্বশেষ জনবলকাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী সঠিক আছে কিনা তার তালিকার সফট কপি Excel Format এ অঞ্চলওয়ারী এতদসঙ্গে প্রেরণ করা হলো। প্রেরিত শূন্য পদের সঠিকতা যাচাইপূর্বক সফট কপির সর্বডানে Comments কলামে তথ্য সঠিক হলে Correct তথ্য সঠিক না হলে Incorrect মন্তব্য লিপিবদ্ধ করে অন্যান্য তথ্য হুবহু বহাল রেখে সফট কপি addshesecondary 2@gmail.com ই-মেইলে এবং হার্ডকপি (উপপরিচালক কর্তৃক স্বাক্ষরিত) আগামী ৩ (তিন) কর্মদিবসের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘৯ম এনটিআরসিএ শিক্ষক) নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক স্তরের সংগৃহীত শূন্যপদের তথ্য চাহিদা/অধিযাচন (ই-রিকুইজিশন) অনলাইনে সংগ্রহ করেছেন। শূন্য পদের চাহিদাটি (ই-রিকুইজিশন) অনলাইনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সাবমিটের পর সংশ্লিষ্ট উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসার কর্তৃক যাচাইঅন্ত্রে এনটিআরসিএ-র নিকট অনলাইনে প্রেরণ করেছেন। সংগৃহীত উক্ত ই-রিকুইজিশানে উল্লিখিত শূন্যপদের প্রাপ্যতা সর্বশেষ জনবলকাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী সঠিক আছে কি না তা পুঙ্খানুপুঙ্খভাবে পুনরায় যাচাইপূর্বক প্রেরণের জন্য এনটিআরসিএ কর্তৃক তালিকার সফটকপি (Excel Format) মাউশি অধিদপ্তর বরাবর প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, প্রতিষ্ঠান কর্তৃক শূন্যপদের ভুল চাহিদার ই-রিকুজিশন) কারণে পরবর্তীতে নিয়োগ সুপারিশ এবং এমপিওভুক্তিতে জটিলতার সৃষ্টি হয় এবং সুপারিশপ্রাপ্ত প্রার্থীগণ ভোগান্তির শিকার হন।
এমতাবস্থায়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক ১ম নিয়োগ সুপারিশের লক্ষ্যে সংগৃহীত শুন্যপদের চাহিদা তালিকার সফটকপি (Excel Format) পুনরায় যাচাই করে ঢাকা অঞ্চলের আওতাধীন জেলা ওয়ারী এতদসঙ্গে প্রেরণ করা হলো। এক্ষেত্রে যাচাইভস্তে সফটকপি (Excel Format) মাউশি কর্তৃপক্ষ বরাবর প্রেরণের ক্ষেত্রে নিম্নোক্ত নির্দেশনা অনুসরন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
এতে আরও বলা হয়, ‘জেলা শিক্ষাঅফিসে প্রেরিত এক্সেলসীট হতে জেলা শিক্ষা অফিসারবৃন্দ উপজেলা/থানা ভিত্তিক এক্সেলফাইল আলাদা করে কেবল মাত্র ঐ উপজেলার/থানার জন প্রযোজ্য এক্সেল ফাইল সংশ্লিষ্ট উপজেলা/থানায় পাঠাবেন। উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিস কেবলমাত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এক্সেপশীট ঐ প্রতিষ্ঠানে পাঠাবেন। প্রতিষ্ঠান প্রধানগণ মন্তব্যের কলাে শুন্যপদের তথ্য ঠিক থাকলে Correct এবং ঠিক না থাকলে Incorrect লিখে অন্যান্য তথ্য হুবহু বহাল রেখে এক্সেল পীট এবং হার্ড কপিতে স্বাক্ষরপূর্বক তথ্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ফেরত পাঠাবেন। উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার উপজেলার থানার সকল প্রতিষ্ঠান হতে প্রাপ্ত এক্সেল শীটগুলো একত্রিত করে এরেলসীট ও হার্ডকপিতে তার স্বাক্ষরপূর্বক জেলা শিক্ষা অফিসে প্রেরণ করবেন।জেলা শিক্ষা অফিসার তার জেলার উপজেলা/থানা সমূহ থেকে প্রাপ্ত এজেল ফাইলগুলো একত্রিত করে আগামী ১৩/০৫/২০১৬ খ্রি. তারিখ বুধবার বিকাল ৩:০০ টার মধ্যে এক্সেল ফাইল এবং স্বাক্ষর সহ হার্ডকপি উপপরিচালক অফিসে প্রেরণ নিশ্চিত করবেন। শুধুমাত্র আঞ্চলিক ভিত্তি অফিস অঞ্চলের তথ্য মাউশি অধিদপ্তরে প্রেরণ করবে বিধায় ডিডি অফিস ব্যতীত অন্যকেউ(প্রতিষ্ঠান, উপজেলা/থানা, জেলা) কেউ শূন্যপদের চাহিদার তথ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবে না।’