০২ মে ২০২৬, ১৬:২৪
বিএড ডিগ্রি ছাড়া নিয়োগ পাওয়া শিক্ষকদের এমপিওভুক্তি নিয়ে সুখবর
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিএড ডিগ্রি ছাড়া নিয়োগ পাওয়া সহকারী প্রধান শিক্ষকদের সুখবর দিয়েছে মন্ত্রণালয়। এসব শিক্ষকের এমপিওভুক্তির জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে স্পষ্ট মতামত চেয়েছে মন্ত্রণালয়। মাউশির মতামত পাওয়ার পর এসব সহকারী প্রধানদের এমপিওভুক্ত করা হতে পারে বলে জানা গেছে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে মতামত জানাতে মাউশিকে চিঠি পাঠানো হয়। মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক শাখা থেকে মাউশি ডিজি বরাবর চিঠিটি পাঠানো হয়।
মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর ২০.১ (গ) অনুচ্ছেদ অনুযায়ী গঠিত আপিল কমিটির সুপারিশের প্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। এজন্য শিক্ষকদের বিস্তারিত তথ্য সংগ্রহ করে সুনির্দিষ্ট প্রস্তাব চাওয়া হয়েছে।