আত্তীকৃত ২৩ কলেজে শিক্ষা ক্যাডারের পদ সৃষ্টি হচ্ছে
আত্তীকৃত ২৩ কলেজে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের পদ সৃজনের প্রস্তাব আহবান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ২৪ মার্চের মধ্যে কলেজগুলোকে প্রস্তাব পাঠাতে হবে।
বৃহস্পতিবার (১২ মার্চ) এক চিঠিতে এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষদের এ চিঠি পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা, ২০১৮ বিধিতে আত্তীকৃত কলেজসমূহের শূন্য পদে শিক্ষক নিয়োগের লক্ষ্যে কলেজসমূহের কলেজভিত্তিক বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের পদ সৃজনের পূর্ণাঙ্গ প্রস্তাব আগামী ২৪ মার্চের মধ্যে সংযুক্ত নমুনা কপি অনুসরণপূর্বক বাইন্ডিংকৃত ০৪ (চার) কপি ই উপ-পরিচালক (এইচ.আর.এম), কক্ষ নং-৫৩০ (প্রথম ব্লক), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা এবং সফ্টকপি dshepostcreation@gmail.com মেইলে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
কলেজের তালিকা দেখুন এখানে