২৭ নভেম্বর ২০২৬, ০০:৫৬

চট্টগ্রাম শাহ আমানত মাজারে ককটেলসহ আটক ২

চট্টগ্রাম শাহ আমানত মাজার  © সংগৃহীত

চট্টগ্রাম নগরীর শাহ আমানত খান (রহ.) মাজার প্রাঙ্গণ থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল।

গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে কোতোয়ালী থানা-পুলিশ।

কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির জানান, মাজারে লোকসমাগম বেশি থাকায় নাশকতার আশঙ্কায় পুলিশ নজরদারি বাড়ায়। একপর্যায়ে মোটরসাইকেলে আসা দুইজনকে সন্দেহ হলে তল্লাশি করা হয়। এ সময় একজনের পকেট থেকে লাল স্কচটেপে মোড়ানো ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

আটক দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। উদ্ধার করা বস্তুটি নিষ্ক্রিয় করার প্রস্তুতি চলছিল। এ ঘটনায় আটক ব্যক্তিদের উদ্দেশ্য ও সম্ভাব্য সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ।