২৬ নভেম্বর ২০২৬, ১৫:৪৬

ঢাকায় যেভাবে গ্রেফতার হলেন ঝিনাইদহের এমপি আনারের মেয়ে ডরিন

এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন  © সংগৃহীত

ভারতে নৃশংসভাবে খুন হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে বুধবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির ওয়ারী বিভাগের একটি দল অভিযান চালিয়ে ডরিনকে গ্রেপ্তার করে। ওয়ারী গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ সূত্রে জানা যায়, ডরিন রাজধানীর লালমাটিয়ার সি ব্লকের একটি বাসায় থাকতেন। বুধবার রাতে ডিবির ওয়ারী বিভাগের একটি দল মোহাম্মদপুর থানাধীন ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তবে ডরিনের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানায়নি পুলিশ।

তাকে গ্রেফতারের বিষয়ে ডিএমপির গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার(ডিসি) ‎মোল্লা মোহাম্মদ শাহীন জানান, বুধবার রাতে এমপি আনোয়ারুল আজীম আনারের মেয়ে ডরিনকে গ্রেপ্তার করা হয়েছে। ডরিন দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। ‎তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।