২৪ নভেম্বর ২০২৬, ১৩:৫৯

নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪ 

কেন্দুয়া থানা  © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাবেক ইউপি চেয়ারম্যানসহ চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, নাশকতায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা কান্দিউড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা  মাহাবুব আলম বাবুল, নওপাড়া ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, বলাইশিমুল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুর রহমান ভূট্টু ্ও চিরাং ইউনিয়নের চিতুলিয়া গ্রামের ছাত্রলীগ কর্মী জুয়েল মিয়া।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা নাশকতার পরিকল্পনা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগেও নাশকতার সুনির্দিষ্ট অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে।

কেন্দুয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজ দুপুরের দিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।