ঝালকাঠিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ঝালকাঠির রাজাপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় মো. আরিফ হোসেন মৃধা (৪৫) নামের আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) রাতে উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আরিফ হোসেন মৃধা উপজেলার শুক্তাগড় ইউনিয়নের সাংগর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. মজিবুল হক মৃধার ছেলে এবং শুক্তাগড় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আরও পড়ুন: শিক্ষকদের বদলি নিয়ে যে সুপারিশ করল সংসদীয় কমিটি
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশীদ হাওলাদার বলেন, গ্রেপ্তার আরিফ হোসেন মৃধাকে মঙ্গলবার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।