১৮ নভেম্বর ২০২৬, ২০:৩০
গোপালগঞ্জে আরও এক এমপির বাড়িতে আগুন
গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের বিএনপির সংসদ সদস্য ডা. কে এম বাবরের বাড়িতে অগ্নিসংযোগ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ জেলা শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সংসদ সদস্যের আরাফ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারেও আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও প্রকাশিত তথ্য অনুযায়ী, নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ পৌর আহ্বায়ক ওমর ফারুক খানসহ কয়েকজন নেতাকর্মী এ অগ্নিসংযোগে অংশ নেন। এ সময় তাদের ফেসবুক লাইভে উল্লাস প্রকাশ এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
ঘটনার বিস্তারিত পরিস্থিতি, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।