১৭ নভেম্বর ২০২৬, ২১:২৯
তিতুমীর কলেজের সামনে বাসে আগুন দিল দুর্বৃত্তরা
রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সামনের সড়কে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটির নম্বর ঢাকা মেট্রো-১৩-১২১৬।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগার পর বাসটি থেকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। বাসটির সামনের ও ভেতরের অংশে আগুন জ্বলতে দেখা যায়।
পরে আগুন নেভানো হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।