১৭ নভেম্বর ২০২৬, ০৯:২৬
ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টায় রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি-০১। পরে তাকে গুলশান থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।
মঙ্গলবার সকালে বারিধারার ওই বাসায় অভিযান চালিয়ে সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি গুলশান থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিস্তারিত আসছে...