১৫ নভেম্বর ২০২৬, ১৭:৩৩

টুঙ্গিপাড়ায় রাতের পর দিনদুপুরেও দাউ দাউ করে জ্বলছে বিএনপি কার্যালয়ে আগুন

টুঙ্গিপাড়ার পাটগাতি বাজারে বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন জ্বলছে দাউ দাউ করে  © টিডিসি ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে। 

আজ রবিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার পাটগাতি বাজারে এ ঘটনা ঘটেছে। এর আগে গতকাল শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার নিলফা বাজারে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

এসময় কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় ও আশপাশের কয়েকটি দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে নিলফা বাজার থেকে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে পাটগাতী-গোপালগঞ্জ সড়ক অবরোধ করে রাখা হয়।

এদিকে, আজ দুপুরে উপজেলার পাটগাতি বাজারে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় হামলাকারীরা কার্যালয়ে আগুন দিয়ে ভাঙচুর করেছেন। তখন আইনশৃঙ্খলা বাহিনীসহ কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি।