১২ নভেম্বর ২০২৬, ১৯:৪১

বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার  © সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, দুই ম্যাগজিন ও সাত রাউন্ড গুলিসহ মোহাম্মদ ইউনুস (৪১) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-১৫। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইউনুস উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৬-এর এ ব্লকের বাসিন্দা। তিনি ওই ক্যাম্পের আব্দুশ শুক্কুরের ছেলে।

এসআরবি জানায়, এসআরবি ১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) একটি আভিযানিক দল বালুখালী এলাকার ইসমাইল খানের বাড়ির সামনের ইটের সলিং সড়কে অভিযান চালায়। এ সময় অস্ত্রধারী মোহাম্মদ ইউনুসকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তাঁর হেফাজত থেকে লোডেড অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন ও দুটি অ্যাংকলেট উদ্ধার করা হয়েছে।

এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা অস্ত্র-গুলিসহ অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।