০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৫
নিজের অস্ত্র দিয়ে নিজেকেই গুলি পুলিশের এসআইয়ের
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে নিজের ইস্যুকৃত অস্ত্র দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীর নামের এক উপপরিদর্শক (এসআই)। বুধবার (৪ নভেম্বর) সকালে ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এসআই জাহাঙ্গীর নিজের নামে ইস্যু করা অস্ত্র দিয়ে গুলি চালান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।