গোপালগঞ্জে ইয়াবা-গাঁজাসহ যুবক গ্রেপ্তার
গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ১ হাজার ৩৮০টি ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১ লাখ ৬৯ হাজার ১৫০ টাকাসহ বি এম নাইমুর রহমান (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভাট্টাইধোপা এলাকার মাজরা বাজার সরকারি মার্কেটের পাশে মাজরা বাজার থেকে বিশ্বরোডগামী সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৬ সদর কোম্পানির ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
এসআরবি সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তির হেফাজত থেকে ১ হাজার ৩৮০টি ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ১ লাখ ৬৯ হাজার ১৫০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: শতভাগ ফেল ২৯৩ প্রতিষ্ঠানপ্রধানকে ডাকছে আন্তঃশিক্ষা বোর্ড
পরে উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।