পুলিশের বিশেষ অভিযানে ৩৫টি আগ্নেয়াস্ত্র ও ২৯৬ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ৪৫
বাংলাদেশ পুলিশ গত ২৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে মোট ৩৫টি আগ্নেয়াস্ত্র, ২৯৬ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার করেছে। এসব ঘটনায় মোট ৩৫টি মামলা দায়েরসহ ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা ও বাহিনীর সাপ্তাহিক কার্যক্রম বিবরণীতে এসব তথ্য জানানো হয়।
এছাড়া অভিযানে ৯ লাখ ১০ হাজার ৮৫২ পিস ইয়াবা, ৪ কেজি ১৮৩ গ্রাম হেরোইন, ১ হাজার ৩০৫ বোতল ফেনসিডিল, ৭৫২ বোতল ও ৬২২ লিটার বিদেশি মদ, ২ বোতল ও ১ হাজার ২০ লিটার দেশি মদ, ৮১২ কেজি ৮৭২ গ্রাম গাঁজা এবং ১২ হাজার ৬টি ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
এর আগে গত ২৭ অক্টোবর মুন্সীগঞ্জ জেলা পুলিশ একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ২০ রাউন্ড কার্তুজ ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়। এর আগে গত ২১ অক্টোবর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ৪২ হাজার ৮৭০ পিস ইয়াবা উদ্ধার কর।
গত ১ মে থেকে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, চাঁদাবাজ, মাদক কারবারি, চোরাকারবারি ও ছিনতাইকারীদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের এ বিশেষ অভিযান চলমান রয়েছে।