২২ অক্টোবর ২০২৬, ১৫:০৫

চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার

ছাত্রদলের আহ্বায়ক মো. নয়ন হোসেন  © সংগৃহীত

রাজধানীর আদাবরে চাঁদাবাজির মামলায় থানা ছাত্রদলের আহ্বায়ক মো. নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ডিবি গ্রেপ্তার করেছে এমন তথ্য আমাদের কাছে রয়েছে। তবে আসামি আমাদের কাছে এখনও হস্তান্তর করা হয়নি।

এদিকে ডিবির একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আদাবর এলাকায় সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন ও ড্রেনেজ উন্নয়নকাজে বাধা দেওয়ার পাশাপাশি ভবনমালিকদের কাছে চাঁদা দাবি করা হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাত্রদল নেতা নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবির একটি।