২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩

এমন স্টুডিও বাংলাদেশের কোথাও নেই, এফডিসিতেও না— সেটাই ভাঙচুর করা হয়েছে

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির  © সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির বলেছেন, বাংলাদেশে এমন স্টুডিও আর কোথাও নেই। এমনকি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনেও (এফডিসি) এমন স্টুডিও নেই। সেই স্টুডিওই হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরে নিউগ্রিনি প্রপার্টিজে হামলা ও লুটপাটের ঘটনার পর লাইভে এসে এসব কথা বলেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। 

সালমান মুক্তাদির বলেন, ‘আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড দেখে ওয়ান অ্যান্ড অনলি, অনলি স্টুডিও ইন বাংলাদেশ। থটিক্স লাইক দিস, এরকম কোনো স্টুডিও বাংলাদেশে ছিল না। বাংলাদেশের আর্টস, কালচার, এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে অনলি, মানে একমাত্র এমডিসিতে এগুলা নাই। যে জিনিসটা এখানে করা আছে, সেটা ডেস্ট্রয় হয়ে গেছে।’

তিনি বলেন, ‘আজকে আমাদের লাস্ট ব্রাউন ফিশ স্টুডিওর সুইপ বা ট্যুর যেটা, সেটা হচ্ছে—একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল। এটাকে একটু ফানি স্টুডিও বলছেন। এই পুরা অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয় হয়ে গেছে। এই ভিডিওটা শুধুমাত্র খুবই স্পেশালি বানানো আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, উনার জন্য। আপনি প্লিজ কোনো টেনশন নেবেন না। দিস ইজ নরমাল ইন বাংলাদেশ।’

ভাঙচুরের ঘটনায় বিএনপির লোকজনকে দায়ী করে তিনি বলেন, ‘বিএনপির লোকজন যারা করছে, এটা তোমাদের চাঁদাবাজি। কেন টেক মাই ড্রিম? তোমাদের চাঁদাবাজি তোমাদেরকে এই যে ফকিন্নি-মিসকিন রাখছে। এই জন্য, বিকজ তোমরা স্বপ্ন দেখতে পারো না। তোমরা যত কিছু চুরি করে ফেলো, চাঁদাবাজি করে ফেলো, তোমরা এর থেকে বড় আর হইতে পারবে না। দিস ইজ ইউর লেভেল।’

সালমান মুক্তাদির বলেন, ‘আনফরচুনেটলি, আমি বাংলাদেশের কালচারকে সাপোর্ট করতে পারি না। দুই ট্রাক মানুষ এসছে। ওদের সাথে আমি কখনোই কোনো রকমের সম্ভব না। আমার পক্ষে কম্প্রোমাইজ করা সম্ভব না। আমি করব না। বাট আমার পক্ষে সম্ভব এটাকে কন্টিনিউ করে সামনে যাওয়া। ৯৯.৯% বাংলাদেশি মানুষ এটার মধ্যে আটকায় থাকবে।’

নিজের সক্ষমতার কথা তুলে ধরে সালমান মুক্তাদির বলেন, ‘এই জন্য আমি সবসময় বলি, আমার শক্তি আছে, আমার পাওয়ার আছে, আমার উইজডম আছে, আমার কারেজ আছে। আমি যেকোনো সময় পার পেয়ে যাব। ইফ ইউ গাইস ডু নট টেক রাইট ডিসিশন, রাইট টাইম ইন বাংলাদেশ। আবারও বলছি, ইজ বাংলাদেশ। এই বাংলাদেশের জন্য আমি না।’

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে সালমান মুক্তাদির বলেন, ‘অ্যান্ড সালাউদ্দিন আহমেদ, গ্রেট জব। আই লাভ ইউর ওয়ার্ক। থ্যাংক ইউ সো মাচ। বিএনপি জোস কাজ করছে।’

এর আগে শনিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নিউগ্রিনি প্রপার্টিজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনার পর লাইভ ভিডিওতে আসেন সালমান মুক্তাদির। ওই ভিডিওতে স্টুডিওর ভাঙচুর ও লুটপাটের চিত্র দেখা যায়।

এ ঘটনায় সিসি ক্যামেরাসহ স্টুডিওর সব যন্ত্রাংশ লুট করা হয়েছে। রুমের বিভিন্ন জিনিসপত্রও লুটপাট করা হয়েছে। পরে সেগুলো ভেঙে তছনছ করে ফেলা হয়।

এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ও‌সি মুহাম্মদ গিয়াস উদ্দিনকে ব‌লেন, ‘জায়গা দখল‌কে কেন্দ্র ক‌রে ইসি‌বি চত্ব‌রে এক‌টি অ‌ফি‌সে হামলা হ‌য়ে‌ছে। খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থে‌কে দুই জন‌কে ছোরাসহ আটক করা হ‌য়ে‌ছে।’ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

তবে এ বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।