১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৩
কুমিল্লায় অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার
কুমিল্লা নগরীর তালপুকুরপাড়ের ঘাট থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে।
আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে খবর পেয়ে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।