২৫ আগস্ট ২০২৬, ২১:৩৩

রাষ্ট্রপতি এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেফতার 

হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ  © সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার একটি প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি তিনি।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলশান থানার একটি প্রতারণা মামলায় বিদিশা এরশাদ দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। আজ রাত সাড়ে ৮টার দিকে গুলশান-২ নম্বর এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।