১৫ আগস্ট ২০২৬, ১২:৫৫

লক্ষ্মীপুরে সাবেক কাউন্সিলর ও ছাত্রলীগ নেতা আটক

রাশেদুল হাসান রাশেদ ও মোরশেদুল আমিন বাবু  © সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে সাবেক কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদ ও সাবেক ছাত্রলীগ নেতা মোরশেদুল আমিন বাবুকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাতে রামগঞ্জ থেকে নোয়াখালীর চাটখিল যাওয়ার পথে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে, বিকেলে রামগঞ্জ শিশুপার্ক এলাকায় ১৫ আগস্ট উপলক্ষে তারা খাবার বিতরণ করেন।

আটক রাশেদ রামগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও রামগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং বাবু রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।

স্থানীয় সূত্র জানায়, ১৫ আগস্ট শেখ মুজিবুর রমানের মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রামগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে খাবার বিতরণ করা হয়। রামগঞ্জ শিশুপার্ক এলাকায় এ আয়োজন করা হয়েছে। সেখানে যুবলীগ নেতা রাশেদ ও সাবেক ছাত্রলীগ নেতা বাবুসহ অনেকেই উপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে, রাতে গা-ঢাকা দিতেই রাশেদ ও বাবু নোয়াখালীর চাটখিলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তির আবেদন শুরু হচ্ছে কাল

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘রাশেদ ও বাবু নামে দুজনকে আটক করা হয়েছে। সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’