০৭ আগস্ট ২০২৬, ১৪:২৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি আ.লীগ নেতা বুলবুল গ্রেপ্তার

মো. রফিকুল ইসলাম মণ্ডল বুলবুল  © সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মণ্ডল বুলবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দায়ের হওয়া একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তিনি বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ৯টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রফিকুল ইসলাম মণ্ডল বুলবুল (৫২) ভাংনাহাটি গ্রামের মৃত হযরত আলী মণ্ডলের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনসংক্রান্ত একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রফিকুল ইসলাম মণ্ডল বুলবুলকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।