৩০ জুলাই ২০২৬, ২১:১৩

৩০ লাখ টাকার ফেনসিডিল সহ বাবা-মেয়ে আটক

৩০ লাখ টাকার ফেনসিডিল সহ বাবা-মেয়ে আটক  © সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় একটি গোয়াল ঘর থেকে ৭৪০ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় বাবা ও মেয়েকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই)  বিকালে দুর্গাপুর পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাগিচাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ফেনসিডিল জব্দ করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) হাফিজুল ইসলাম।

আটকরা হলেন- দুর্গাপুর পৌর শহরের কাচারিমোড় এলাকার শফিকুল ইসলাম (৫৬) ও তার মেয়ে নাজমুন নাহার খানম (২৩)।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে এসব ফেনসিডিলের মালিক হিসেবে এক ব্যক্তির নাম পাওয়া গেছে। তিনি পলাতক রয়েছেন।

পুলিশ সুপার (মিডিয়া) হাফিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল বাগিচাপাড়া এলাকায় অভিযান চালায়। ওই এলাকার আব্দুল জলিল আকন্দের বাড়ির গোয়াল ঘরে তল্লাশি চালিয়ে চারটি প্লাস্টিকের বস্তায় রাখা ৭৪০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এসব ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ৬০ হাজার টাকা।

তিনি আরও বলেন, আটক বাবা-মেয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রাথমিক তদন্তে ফেনসিডিলের মালিক হিসেবে আব্দুল জলিল আকন্দের নাম পাওয়া গেছে। তিনি পলাতক থাকায় তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে।