২৯ জুলাই ২০২৬, ১৩:২৭

ঝালকাঠিতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ইয়াবাসহ অংকুর আচার্য্য  © সংগৃহীত

ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫টি ইয়াবা ট্যাবলেটসহ অংকুর আচার্য্য (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।  মঙ্গলবার (২৮ জুলাই) রাতে ঝালকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসণ্ডা ব্রিজের পূর্ব পাশের ঢালে অবস্থিত ‘সাদিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’-এর সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার অংকুর আচার্য্য ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের বাসিন্দা এবং ওয়াশিম আচার্য্যের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অংকুর আচার্য্যকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই (নিঃ) মো. হারুনার রশিদ বাদী হয়ে গ্রেপ্তার অংকুর আচার্য্যের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি সদর থানায় একটি নিয়মিত মামলা করেছেন।

ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ‘মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আমাদের অভিযান চলমান থাকবে।’