ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ১০ জনকে কারাদণ্ড
ময়মনসিংহের মুক্তাগাছায় মাদকবিরোধী অভিযানে আটক ১০ মাদকসেবী ও মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার রাতে পরিচালিত অভিযানের পর রবিবার তাদের সাজা ঘোষণা করা হয়।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন প্রশান্ত চৌহান (২৮), নূর হাবিব (৩০), আসাদুজ্জামান বাবু (২২), শামীমুল ইসলাম শামীম (৩১), মো. সোহাগ (২৫), মো.হাসমত আলী(৪২), রাজীব আলী (২৫), সুজন মিয়া(৩২), তারা মিয়া (৬৭) ও নাজমুল ইসলাম রাজু (৩০)। আদালতের আদেশ অনুযায়ী তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কৃষ্ণ চন্দ্র বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ ব্যাধি। মাদকের বিরুদ্ধে আমাদের সংসদ সদস্য জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও সামাজিক সংগঠনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান নিয়মিত চলছে। স্থানীয় জনগণ ও মাদকবিরোধী কমিটির সহযোগিতায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।