১৩ জুলাই ২০২৬, ১৩:৪২
নেত্রকোনায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
নেত্রকোনার কেন্দুয়ায় অভিযান চালিয়ে ১২টি ইয়াবা বড়ি ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
রবিবার (১২ জুলাই) রাতে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের চেংজানা এলাকায় স্থানীয় ব্যক্তিদের সহায়তায় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার রোয়ালবাড়ি (হরিপুর) এলাকার তহুর মিয়ার ছেলে রিপন মিয়া (২২) ও সান্দিকোনা ইউনিয়নের চেংজানা এলাকার নবাব আলীর ছেলে রুকন মিয়া (৪০)।
পুলিশের দাবি, আটক ওই দুজন দীর্ঘদিন ধরে উল্লিখিত এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সরবরাহ করে আসছিলেন।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ( ওসি) বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে কেন্দুয়া থানায় মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
সর্বশেষ সংবাদ