চাঁদপুর যুব মহিলা লীগের সভাপতি গ্রেপ্তার
চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন গোপনে থাকলেও সম্প্রতি নিজ বাসায় অবস্থান করছিলেন।
বুধবার (৮ জুলাই) সকাল আটটার দিকে শহরের বড় স্টেশন উত্তর শ্রীরামদী নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফরিদা ইলিয়াছ শহরের উত্তর শ্রীরামদী শ্রমিক কলোনীর মৃত আবদুল গফুর শেখের মেয়ে। তার স্বামীর নাম ইলিয়াস হোসেন। তিনি ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে বিরুদ্ধে নিয়মিত সক্রিয় ভূমিকা পালন করেন এবং সাবেক মন্ত্রী ডা. দীপু মনির অনুসারী।
পুলিশ জানায়, ফরিদা ইলিয়াছকে সন্ত্রাসবিরোধী মামলার আসামী হিসেবে আজ সকাল ৮টায় শহরের বড় স্টেশন উত্তর শ্রীরামদী নিজ বাসা থেকে অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর এর নেতৃতে থানা পুলিশ গ্রেপ্তার করে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির উপস্থিত ছিলেন।
গত ৮ জুন সন্ত্রাস বিরোধী আইনে থানায় বাদী হয়ে মামলাটি করেন উপপরিদর্শক (এসআই) আল-আমিন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, আসামিকে আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।