নেত্রকোনায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন গ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় নরেশ (৪২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করা হয়
স্থানীয় লোকজন বাড়ির সামনে একটি কড়ই গাছে নরেশের মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নরেশ প্রায় সময়ই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করবেন বলে পরিবারকে বলতেন এবং আগেও তিনি এ রকম চেষ্টা করেছেন। আজ সকালে কড়ইগাছে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।
কলমাকান্দা থানার ইন্সপেক্টর (তদন্ত) সজল সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।