০১ জুলাই ২০২৬, ১৭:০৩

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

কেন্দ্রয়া থানা  © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় বোনের বাড়িতে যাওয়ার পথে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

সোমবার (২৯ জুন) সন্ধ্যায় উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা (ভাটিপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মতি মিয়া বাট্টা (ভাটি পাড়া) গ্রামের মৃত মন্নাফ হোসেনের ছেলে। 

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ২৯ জুন বিকেলের  দিকে কেন্দুয়া থানাধীন মোজাফফরপুর ইউনিয়নের গগডা গ্রামের গগডা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী (১৩) একই থানার চিরাং ইউনিয়নের বাট্টা ভাটিপাড়া গ্রামে তার আপন বোনের বাড়িতে বেড়ানোর উদ্দেশে রওনা হয়। পরে সন্ধ্যার দিকে সে বাট্টা (ভাটিপাড়া) এলাকায় পৌঁছালে মতি মিয়া তাকে একা পেয়ে মুখ চেপে ধরেন। পরবর্তী সময়ে সবার অগোচরে রাস্তার পাশে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করেন।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলাম ধর্ষণের অভিযোগে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় ভিক্টিমের বাবা বাদী হয়ে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মতি মিয়াকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেন। আসামিকে ধরতে অভিযান অব্যাহত আছে।’