৩০ জুন ২০২৬, ২০:৫৪
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার
আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ২০টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর ধোলাইখাল এলাকা থেকে পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
গুলশান জোনের সহকারী কমিশনারের (এসি) তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমানের নেতৃত্বে গুলশান থানার একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।