২৬ জুন ২০২৬, ১৪:২৬

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিট সভাপতি গ্রেফতার

গ্রেফতারকৃত মো. ইমরান হোসেন  © সংগৃহীত ও সম্পাদিত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কাটাসুর পশ্চিম ইউনিটের সভাপতি মো. ইমরান হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে মোহাম্মদপুর থানাধীন কাটাসুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।