২৫ জুন ২০২৬, ১২:২০

লক্ষ্মীপুরে স্কুলছাত্র মেহেদী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার মেহেদী হাসান (টি-শার্ট পরা)  © সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র মেহেদী হাসান হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি আবু দারদা মো. জোবায়েরকে (১৮) গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা-পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী পুলিশ মিডিয়া গ্রুপে একটি প্রেস রিলিজের মাধ্যমে জানান, এএসপি সার্কেল, রায়পুর ও রামগঞ্জ থানার অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় এসআই মো. সোলেমান এবং এএসআই (নিরস্ত্র) মো. মহিউদ্দিনের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল ঢাকা মেট্রোপলিটন এলাকার মিরপুর ও পল্লবী থানাধীন বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে আসামি আবু দারদা মো. জোবায়েরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জোবায়ের মো. শাহজাহান-মাহবুবা সুলতানা দম্পতির সন্তান। তাদের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বালিয়াধর এলাকায়।

তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।