০৯ জুন ২০২৬, ২২:৩০

মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত জোহাদ  © সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার গালুয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত জোহাদ উপজেলার গালুয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সৈয়দ বসির উদ্দিনের ছেলে। তিনি মাদক মামলায় ১ বছরের কারাদণ্ড প্রাপ্ত আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৯ সালের একটি মাদক মামলায় আদালত জোহাদকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে গালুয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জিহাদুল ইসলাম ওরফে জোহাদকে গ্রেপ্তার করে ঝালকাঠি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।