০৭ জুন ২০২৬, ১৭:৩৫

মৌলভীবাজারে হেলমেট মাথায় নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং

মৌলভীবাজারে পোস্টারিং করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ  © সংগৃহীত ও সম্পাদিত

ছয় দফা দিবস উপলক্ষ্যে মৌলভীবাজারে পোস্টারিং করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। শুক্রবার (৬ জুন) শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব পোস্টার লাগানো হয় বলে জানা গেছে।

জানা যায়, শহরের আদালত সড়ক, চৌমুহনা, কুসুমবাগ, পৌরসভা, রাজনগর উপজেলা পরিষদ, শাহ মোস্তফা সড়কসহ বিভিন্ন এলাকায় ছয় দফা দিবসকে কেন্দ্র করে পোস্টার দেখা যায়। পোস্টারগুলোতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্লোগান এবং ছয় দফা আন্দোলনের বিষয়বস্তু উল্লেখ ছিল।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। রাজনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান খানের ঘনিষ্ঠ কয়েকজন কর্মী ও সমর্থকের সহযোগিতায় এসব পোস্টার লাগানো হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ঐতিহাসিক ছয় দফা ছিল বাঙালির স্বাধিকার আন্দোলনের অন্যতম ভিত্তি, যা ১৯৬৬ সালের ৭ জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে ব্যাপক রূপ নেয়।